ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মোবাইল গ্রাফিকসে চমক দেখালো অপো


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১০-৮-২০২৩ রাত ৯:৩১

রে ট্রেসিং, গ্রাফিকস রেন্ডারিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে অপো। সিগগ্রাফ ২০২৩ কনফারেন্স চলাকালীন উপস্থিত দর্শকরা অপো ফাইন্ড এক্স ৬ প্রো, ওয়ানপ্লাস ১১ এবং অপো প্যাড ২ এর মতো শীর্ষস্থানীয় ডিভাইসগুলোর ডেমো হাতে-কলমে দেখার মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন। মোবাইল রে ট্রেসিংয়ে নতুন মাত্রা নিয়ে এলো রিফাইন্ড ফিসরে ইঞ্জিন। রে ট্রেসিং এর যাত্রাকে আরো এগিয়ে নিতে অপো  ইন্ডাস্ট্রির অন্য পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে। ২০২১ সালে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো মোবাইল ডিভাইসের জন্য ফিসরে ইঞ্জিন নামক রে ট্রেসিং সল্যুশন নিয়ে আসে। সিগগ্রাফ ২০২২ এ অপো গ্লোবাল ডেভেলপারদের কাছে মডিফিকেশন ও রিডিস্ট্রিবিউশন এর জন্য ফিসরে ইঞ্জিন ১ দশমিক ০ নিয়ে আসে। একইসাথে এর পরবর্তী ধাপ অর্থাৎ ফিসরে ইঞ্জিন ২ দশমিক ০ এর উদ্বোধন চলতে থাকে যার মাধ্যমে অপো-এক্সক্লুসিভ রে ট্রেসিং ইফেক্টস, একটি মিক্সড রেন্ডারিং পাইপলাইন ও অফলাইন ফুল পাথ ট্রেসিং সহ আরো উন্নত রে ট্রেসিং সক্ষমতার সংযোজন ঘটাবে। সিগগ্রাফ ২০২৩ চলাকালীন ভিজিটররা অপটিমাইজড ফিসরে ইঞ্জিন এর উপর ভিত্তি করে নির্মিত শ্যুটার মোবাইল গেম ‘ক্যাম্পগার্ড ৩ দশমিক ০’ ও উপভোগ করতে পারবেন। রিয়েল-টাইমের সাহায্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা পরিচালিত হার্ডওয়্যার ভিত্তিক রে ট্রেসিং, প্রোপাগেশন, রিফ্লেকশন এবং রিফ্রেকশন  এসব মিলিয়ে ম্যাট্রিক্স ও স্কাইলাইন ওয়ালপেপারের অপটিক্যাল ইফেক্টগুলো আরো বেশি স্পষ্ট। একই সময়ে ব্যবহারকারীরা ফিজিক্স ইঞ্জিনের ওয়ালপেপারগুলোর দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টসও উপভোগ করতে পারেন। অপো মোবাইল ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং হাই রেজল্যুশন ইমেজ ও লো পাওয়ার কনজাম্পশনের একটি নিখুঁত সমন্বয়। এআই মডেলটি ছবির আগের ফ্রেমগুলো থেকে পাওয়া মোশন ডেটা ও ফিডব্যাক ব্যবহার করে কম পিক্সেলের লোয়ার-রেজল্যুশন এর ছবিগুলোর নমুনা তৈরি করে‘রেন্ডার’ করে এবং এর মাধ্যমে মোবাইল ইউজাররা পাওয়ার কনজাম্পশনের চিন্তা ছাড়াই গেমিং অভিজ্ঞতা পেতে পারবেন। মোবাইলে শ্যাডারএনএন দ্বারা পরিচালিত স্টেবল ডিফিউশন ও স্টাইল ট্রান্সফার সহ আরো অনেক অ্যাপ্লিকেশনই অপোর কাছ থেকে এসেছে। অপোর কম্পিউটিং অ্যান্ড গ্রাফিকস রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান চেন লি বলেন, “মোবাইল গ্রাফিকস ও কম্পিউটার ভিশন এর ডেভেলপমেন্টে উৎসাহ প্রদানে অপো সবসময়ই বদ্ধপরিকর। গত বছর আমরা কোয়ালকম টেকনোলজিস এর সাথে পার্টনারশিপ এর মাধ্যমে একটি অসাধারণ হার্ডওয়্যার ভিত্তিক মোবাইল রে ট্রেসিং অভিজ্ঞতা আনার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন প্রযুক্তির ডেমোর মধ্য দিয়ে সিগগ্রাফ অডিয়েন্সের সাথে আমরা আমাদের সর্বশেষ অগ্রগতির কথা ভাগ করে নিতে চাই।”

 

Sunny / Sunny

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের প্রথম জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের যাত্রা শুরু

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়াতে অপো নিয়ে এলো শ্যুট অ্যান্ড উইনের আকর্ষণীয় অফার

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আইপিডিসি ফাইন্যান্স ও ক্র্যাবের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

ডিএনসিসির উন্নয়ন কার্যক্রম নগরবাসীকে সাথে নিয়ে অব্যাহত রাখা হবে: প্রশাসক শফিকুল ইসলাম

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি

বৈশ্বিক ই-কমার্সে দেশের তরুণদের নতুন সম্ভাবনা

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

উমরাহ পালনে গেলেন ‘নগদ ইসলামিক’ ক্যাম্পেইন-এর ৫ বিজয়ী