ফ্রি কার্নিভাল ইন্টারনেট সার্ভিস পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
গ্রাহকদের নতুন সাবস্ক্রিপশনে দুই মাস ফ্রি ইন্টারনেট সার্ভিস প্রদানের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক-প্রাইম ব্যাংক এবং বৃহত্তম ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেটের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের গ্রাহকরা সুপার সেভার প্যাকেজের ৩ স্তরের বার্ষিক সাবস্ক্রিপশনে ৭২,০০০ টাকা মূল্যের স্বাস্থ্য কভারেজ সহ অতিরিক্ত সুবিধা পাবেন। এছাড়াও ব্যাংকের কার্ড হোল্ডাররা অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্রদানে বিশেষ ছাড় এবং ইএমআই সুবিধাও পাবেন। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী বলেন, “আমরা গ্রাহকদের ব্যাংকিং এক্সপিরিয়েন্স এর উন্নয়নে সব সময় সেরা অফার প্রদান করে আসছি। কার্নিভাল ইন্টারনেটের সাথে এই পার্টনারশিপের মূল লক্ষ্যই হল গ্রাহকদের নিরবচ্ছিন্ন সুবিধা নিশ্চিত করা এবং এটি করতে পেরে আমরা আনন্দিত। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং ডটলাইনস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর এন্ড চীফ কমার্শিয়াল অফিসার মো: তারেক মঈন উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কনজ্যুমার সেলসের প্রধান মামুর আহমেদ, কার্ডস ও এডিসি’র প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং কার্নিভাল ইন্টারনেটের চীফ অপারেটিং অফিসার মো: নজরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ