ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই হ্রদে কচুরিপানার জট, নৌ চলাচল ব্যাহত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ১২:২৯
টানা বর্ষণে উজান থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে কচুরিপানারর জট বেঁধেছে। গত বৃহস্পতিবার সকালে কাপ্তাই হ্রদের আপষ্ট্রিম জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কচুরিপানায় ছেয়ে গেছে পুরো কাপ্তাই হ্রদের বিশাল একটি অংশ। যার ফলে কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ি কিংবা রাঙামাটি নৌ চলাচলে ব্যাঘাত ঘটছে। কেননা ইঞ্জিনচালিত বোটগুলো কচুরিপানার বিশাল জটে আটকা পড়ে বোটের পাখা ক্ষতিগ্রস্থ করছে। এতে এক প্রকার বাধ্য হয়ে নৌ চলাচল বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে নৌপথে চলাচল করা ব্যক্তিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
কাপ্তাই জেটিঘাটের বোট চালক শফিকুল আহমেদ জানান, কাপ্তাই হ্রদে কচুরি পানার বিশাল জট সৃষ্টি হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে কাপ্তাই-বিলাইছড়ি লাইনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি আরো জানান, গত বুধবার একটি ইঞ্জিন বোট  জেটিঘাট হতে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলেই মাঝ পথে কচুরি পানার যানজটে আটকে পড়ে। শেষ পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছাতে না পাড়ার কারণে পিছনে ফিরে আসতে হয়েছে।
 
এদিকে কাপ্তাই জেটিঘাট এর আরেক বোট চালক সুমন দাশ জানান, গত এক সপ্তাহ যাবৎ কাপ্তাই লেকে লাগাতার বৃষ্টির ফলে চারদিক হতে ছুটে আসে কচুরিপানা। লেকের বিভিন্ন এলাকা হতে কচুরিপানা এসে জেটিঘাট ব্যবসায়ী কেন্দ্র, কার্গো,জেলেপাড়া, সোয়া মিলসহ বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি করেছে। এতে নৌ যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
ফলে কোন নৌ-চলাচল করতে না পাড়ার কারণে সীমাহীন দুর্ভোগ পড়ছে সাধারন লোকজন। 
 
কাপ্তাই বোট মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক শাহিন বুলবুল জানান, বর্তমানে কচুরিপানার জটলাতে পড়ে গন্তব্য স্থলে পৌঁছাতে ৫ মিনিটের জায়গায় ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
এদিকে কাপ্তাই জেটিঘাট অপেক্ষমান কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা জানান, বিশাল কচুরিপানার জট লাগার ফলে ঠিকভাবে আমরা চলাফেরা করতে পারছিনা। অনেক সময় আমাদের এখানে আত্মীয় কিংবা হোটেল এ থেকে যেতে হচ্ছে। যতক্ষন নৌ চলাচল স্বাভাবিক হবেনা ততক্ষন এই দুর্ভোগ পোহাতে হবে।
 
সম্প্রতি কয়েকজন চালক কচুরিপানার মাঝে ইঞ্জিন বোট চালাতে গিয়ে বোটের পাখা ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে প্রচুর পরিমান তৈল, মবিল খরচ হচ্ছে বলে অনেক চালক মন্তব্য করেন।
 
এবিষয়ে ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কচুরিপানা যানজটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে একটি পরিবার হ্রদে আটকে পড়ায় বহু কষ্ট করে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপকের সাথে যোগাযোগ রাখছি কচুরিপানা যানজট অপসারণের জন্য। ইতিমধ্যে পিডিবি কর্তৃপক্ষ  কিছু কচুরিপানা যানজট অপসারণ করেছে বলে জেনেছি। সামনে আরোও কিছু অপসারণ করা হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু