ঘোড়াঘাটে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক -১
দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক প্রতারককে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১০ই আগস্ট) বিকাল আনুমানিক ৫ টার সময় উপজেলার ৩নং সিংড়া ইউপি দক্ষিণ দেবীপুর মৌজার রানীগঞ্জ বাজার মসজিদের সামনে মুদি দোকানে এ ঘটনা ঘটে।
ভূয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারি ব্যক্তি হলেন, বগুড়া জেলার কাহালু থানার ছোট পিপড়া গ্রামের তছলিম উদ্দিন সাকিদারের ছেলে আব্দুল মজিদ(৩৭)।
পুলিশ জানাই, রানীগঞ্জ বাজারে কাউসার পারভেজ এর মুদি দোকানে এনার্জি ডিংন্স কিনতে যান আবদুল মজিদ (৩৭)। তখন দোকানি একটি এনার্জি ডিংন্স দেয়।
তখন আবদুল মজিদ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানি কে বলেন, এইসব এনার্জি ডিংন্স বিক্রয় করা অপরাধ। এনার্জি ডিংন্স বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র আছে। দোকানী কিছু বলে ওঠার আগেই, আবদুল মজিদ বলেন মামলা থেকে বাঁচতে এবং গ্রেফতার না হতে চাইলে নগদ ১০ হাজার টাকা দাবি করে এবং দোকানিকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। দোকানি আতঙ্কিত হয়ে নগদ ২ হাজার টাকা প্রদান করেন।
পরে দোকানির সন্দেহ হলে বাজারের অন্যান্য দোকানি এবং স্থানীয় মানুষদের বিষয়টি জানান। তখন স্থানীয় লোকেরা দ্রুত আবদুল মজিদ কে খুঁজে বের করে তার পরিচয় জানতে চাইলে সে একেক সময় একেক কথা বলে। তখন কাউসার পারভেজ থানায় সংবাদ দেয়৷ সেই সময় দোকানের সামনে অনেক লোকজন উপস্থিত হয় এবং ভূয়া ডিবি পরিচয় প্রদানকারী কে সামান্য মারপিট করে আঘাত প্রাপ্ত করে।
ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি পরিচয় প্রদানকারী আব্দুল মজিদকে হেফাজতে নেয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দোকানি কাউসার পারভেজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারি ব্যক্তিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied