পিরোজপুরে ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বৃহস্পতিবার রাত ১১ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মোঃ শাহ আলম মোল্লার পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান হাসিব ও একই এলাকার মোঃ তৌহিদ শেখ এর পুত্র মোঃ তাইজুল ইসলাম শেখ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকার ময়দার মিলের সামনে ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই মোঃ নুরুল আমিন হাওলাদার, মামুন-১, শাহজালাল, রানা ও শাকিলসহ ফোর্স নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই মোঃ নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ১ টি এজাহার দায়ের করেন। তিনি আরও জানান, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied