ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারে ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৪:৩৯

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তার বিশেষ প্যাকেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের অত্যন্ত ভালোবাসেন বলেই, তিনি ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। তিনি সবসময় আপনাদের কথা ভাবেন। আর তাই আপনাদের প্রত্যেকটি দুর্যোগ মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি