ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী কমলপুর ও আগ্রাদ্বিগুন সপ্রাবি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১১-৮-২০২৩ বিকাল ৫:৫১

নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলার শেষ পর্যায়ে ট্রাইবেকারে খেলা সমাপ্ত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে উত্তর চৌঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আগ্রাদ্বিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী টিম চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় বিজয়ী দলের দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। 
ধাামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ওসি বাহাউদ্দিন ফারুকী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান (বকুল), সাধারণ সম্পাদক শাহজাহান কবির, উপস্থাপক প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম রঞ্জু, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমান রতন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী দুই দল আগামীতে জেলায় অংশ গ্রহণ করবেন। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’