ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় আইসিটি এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যাস বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ১২:২২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আইসিটি এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যাস বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ৩ টি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১৫ টি শিক্ষা  প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিক্ষককে ১ লা আগস্ট থেকে ১০ দিন ব্যাপী ৩ টি প্রশিক্ষণ কেন্দ্রের পৃথকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হাতীবান্ধা উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব মুন্তাছির আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিষয়ে জ্ঞান আহরণ এবং অর্জিত জ্ঞানে ছাত্র-ছাত্রীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
উপজেলার ৩ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে প্রশিক্ষণ কেন্দ্র করে ১০ দিন ব্যাপী  এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই ৩ টি প্রশিক্ষণ কেন্দ্রের,বড়খাতা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষক ছিলেন গোলাম রব্বানি, সিন্দুর্ণা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষক ছিলেন আনোয়ার হোসেন,এবং গোতামারী ডি এন এস সি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষক ছিলেন আশিক বিল্লাহ্। এই প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রাইম টেক সল্যুশন লিঃ (জেভি) রংপুর বিভাগের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম, লালমনিরহাট জেলার প্রকল্প সমন্বয়কারী শাহ্‌ অলিউল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯