৭ বছর পর চবি ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষনা
৭ বছর পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি করা হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে ও সাধারণ সম্পাদক পদে আছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয় মনোনীত হয়েছেন।
কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া তিন নেতা।
সাধারণ সম্পাদক পদ পাওয়া আবদুল্লাহ আল নোমান বলেন, আমি সভাপতি পদপ্রার্থী ছিলাম। আমার ত্যাগ এবং কাজকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমার চেয়ে ভালো কাউকে সভাপতি করলেও মেনে নিতে পারতাম।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন সকালের সময়কে বলেন, মাঠে ময়দানে থেকে আমরা কাজ করেছি অথচ যাকে সভাপতি করা হলো গত দশ বছরে তার কোন সাংগঠনিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ নেই। আমরা মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝানো হয়েছে।
সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীনকে সকালের সময়কে বলেন, একটা কমিটি দেওয়ার আগে সবকিছু অবশ্যই পূর্বের কর্মকাণ্ডের পর্যালোচনা করেই দেওয়া হয়। আমাদের কমিটিও তার ব্যতিক্রম নয়। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভালো কমিটি হয়েছে এবার। সাংগঠনিক ভাবে দক্ষ ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সারাদেশে যে আন্দোলন চলছে তা বেগবান করার জন্য কাজ করে যাবো।
এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত ঐ কমিটির মেয়াদ ৬ বছর পার হয়। পরে গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত করে। কমিটি বিলুপ্তির ৯ মাস পর নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন