তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল (সমকাল ও ৭১ টিভি)। গোপন ব্যালটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামিউল হক শামীম (এশিয়ান টিভি) ও সাংগঠনিক সম্পাদক পদে হাদিউল হৃদয় (কালবেলা)। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আবু হাশিম খোকন (উত্তরবঙ্গ) ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান (নয়াদিগন্ত)। ভোট গণনা শেষে দুপুরে প্রিজাইডিং অফিসার ও তাড়াশ মহিলা ডিগ্রী সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, তাড়াশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩১ জুলাই ক্লাবে সাধারণ সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তাঁরা হলেন, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল (করতোয়া), এম এ মাজিদ (মানবজমিন), রেজাউল করিম ঝন্টু (নয়া শতাব্দী)।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied