দৌলতপুরে পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক ১
কুষ্টিয়া দৌলতপুরে থানাপুলিশের অভিযানে ৭২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ময়রামপুর কান্দিপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব হোসেন ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল অনুমানিক ১০ টার সময় গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার ধর্মদহ এলাকার থেকে মোটরসাইকেল যোগে এক জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফারাকপুর বটতলা নামক স্থানে থানা পুলিশের অভিযানিক দল এস আই সেলিম রেজা, এস আই শামিম হোসেন, এস আই সাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থা নিলে পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল যোগে আসা ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করিলে এলাকাবাসী উপস্থিতিতে সে আটক হয়। সে তার পরিচয় নিশ্চিত করেন এবং তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি ফোর ভি, ব্লু কালার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার এসআই সেলিম রেজার মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমাদের দৌলতপুর থানাতে মাদকের অভিযান অব্যাহত থাকবে
এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied