ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে সাপের কামড়ে বাড়ছে মৃত্যু


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৩:৩৬

চলতি বর্ষায় নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন এলাকায় সাপের প্রাদুর্ভাব বেড়েছে। ভরা বর্ষায় গ্রামের পথে-প্রান্তরে বসতভিটার আশপাশে পানি জমেছে। ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে আসায় গ্রামাঞ্চলে বিষধর সাপের উপদ্রব বেড়েছে। এতে সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ৩১ জুলাই দিবাগত রাত ২ টায় নিয়ামতপুর উপজেলার পুস্তইল সাহাপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসায় সাপে কামড়ে সাদিয়া খাতুন (৯) ও আসমা আক্তার(১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীনগর ইউনিয়নের সাংগৈইল গ্রামের মিজানুর রহমানের ৯ মাসের অন্তঃসত্বা মেয়ে নূরেফা খাতুন(২২) সাপের কামড়ে মারা যায়। চিকিৎসকরা বলছেন, বিষাক্ত সাপের কামড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর মূল কারণ সচেতনতার অভাব। ওঝা বা কবিরাজ ও বেদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করা, রোগীকে হাসপাতালে আনতে দেরি করা এবং বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা না করানোর ফলে অনেক প্রাণ অকালে ঝরে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(আরএমও) প্রণব কুমার সাহা বলেন,অনেকে সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যায়। যখন রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন হাসপাতালে নিয়ে আসেন। ফলে সেই সময়ে ডাক্তারদের আর কিছু করার থাকে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর সেবা দেয়া হচ্ছে। বিষাক্ত সাপ কামড়ালে তার জন্য অ্যান্টিভেনম প্রয়োগ ও এটির পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করার জন্য যেসব জিনিস প্রয়োজন তা আমাদের মজুত রয়েছে। তাই কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে বিনামূল্যে সেবা নেয়ার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত