ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।শনিবার ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো: আলম ওরফে আলো (২৭) ও মো: মাসুদ ইসলাম তাসিন (২২)।
প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডা: হামিদুর রহমান। ক্লিনিকের নিচে তার পালসার ১৫০সিসি মটরসাইকেলটি রেখে প্রায় ২০মিনিট ধরে অপারেশন শেষে ফিরে নিচে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষনিক বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়।
এ অবস্থায় সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায় সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুরি যাওয়া মটরসাইকেলটি সহ পৌর শহরের মুসলিমনগর মহল্লার মো: আব্বাস আলীর ছেলে মো: আলম ওরফে আলো ও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার মো: মোজাহারুল ইসলামের ছেলে মো: মাসুদ ইসলাম তাসিনকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ