দোহাজারীতে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
চট্টগ্রাম চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। আজ ১২ই আগষ্ট শনিবার দুপুরে দোহাজারী জামিরজুরী মাদ্রাসার সামনে দোহাজারী পৌরসভার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অবৈধভাবে,দূর্নীতির মাধ্যমে,নিয়মের তোয়াক্কা না করে গত ৫ আগস্ট ২০২৩ইং তারিখে গভর্ণিং বডির নির্বাচিত সদস্যদের সম্মতি ও অনুমোদন না নিয়ে গভর্ণিং বডির সভাপতি ক্ষমতা প্রয়োগ করে শিক্ষক প্রতিনিধিদের নিয়ে অত্র মাদ্রাসায় কর্মরত উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় উক্ত নিয়োগ বাতিল করার জন্য এই মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী,গভর্ণিং বডির নির্বাচিত সদস্যবৃন্দ ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন,ব্যাংকার হাবিবুর রহমান,নাছির উদ্দীন,মমতাজ উদ্দিন,মাদ্রাসা গভর্ণিং বডি'র অভিভাবক সদস্য যথাক্রমে,কাজী মোহাম্মদ সৈয়দ নুর, জাকের হোসেন সওদাগর,শরফত আলি,কাজী সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত মানববন্ধনে এলাকার প্রায় কয়েকশত লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য