পাইকগাছায় মাছের ঘের থেকে লাশ উদ্ধারের ঘটনায় ৩ জন আটক
খুলনার পাইকগাছায় মৎস্য ঘের থেকে বিশ্বজিৎ সানার লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার চক্রবর্তী জানান, বিশ্বজিৎ সানা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে
শুক্রবার রাতে (১১ আগষ্ট) মৎস্য ঘের মালিক চেচুয়া গ্ৰামের মৃত আব্দুর রহমানের ছেলে দুই সহোদর জাহিদুর রহমান (৪২) হাসানুর রহমান (৩৫) ও মৎস্য ঘেরের বাবুর্চি রিয়াদ গাজী (৩৮) আটক করে শনিবার (১২ আগষ্ট) ৭দিনের রিমান্ডের আবেদন শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিশ্বজিৎ সানা হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই জয়দেব সানা অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য বিশ্বজিৎ সানা ৬ আগষ্ট রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খোঁজে পায়নি। নিখোঁজের তিনদিন পর বুধবার (৯ আগষ্ট) সকালে আমুরকাটা দীঘা সীমানার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী চিংড়ির ঘেরে ভাসমান লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মাছের ঘের থেকে লাশটি উপরে তুলতেই হারিয়ে যাওয়া বিশ্বজিৎ সানা বলে তার পরিবার শনাক্ত করে। এসময় লাশের গায়ে টি শার্ট ও পরোনে লুঙ্গি ছিল।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied