ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরে পরিবেশদূষণের অপরাধে কংক্রিট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৫-২০২১ বিকাল ৫:৩৩
গাজীপুরে পরিবেশদূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি কংক্রিট কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে। রোববার (৩০ মে) গাজীপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর জেলার বাঘের বাজার এলাকায় বানিয়ারচালা, মাহনা ভবানীপুরের কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে পরিবেশদূষণের দায়ে দুই লাখ জরিমানা করে তা আদায় করা হয় এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
 
অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জীত বিশ্বাস এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত