ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবির মোস্তাফিজ হলেন ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১২:৬
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোস্তাফিজুর রহমান।
 
শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ -২০২৩ শেষে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেটদের প্রত‍্যক্ষ ভোটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে তিনি বিজয়ী হন।সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব‍্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের  সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমার একার নয়,পুরো জবি রোভার স্কাউট গ্রুপের অর্জন এবং যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন তাদের সকলের। ৫৯৫ টি ইউনিটের ৩ লক্ষ রোভার স্কাউটের নেতা হিসেবে আমার ওপর দায়িত্ব অর্পন করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলি আমি ঢাকা জেলা রোভারদের কল্যাণে কাজ করতে চাই। সকলেই আমার জন্য দোয়া করবেন।
 
এই অর্জনে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.মো.মনিরুজ্জামান খন্দকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভাররা সব সময় জেলা,অঞ্চল এবং জাতীয় পর্যায়ে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে। তরি ধারাবাহিকতা এবারও ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে আমাদের গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই। আশাকরি ভবিষ্যতেও আমাদের রোভারবৃন্দ এর ধারাবাহিকতা বজায় রাখবে পারবে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ