টাঙ্গাইলে দাম নিয়ন্ত্রণ ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান
টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ১১-১২ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা দরে বিক্রি করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হঠাৎ করে দাম বাড়িয়ে বিক্রি করায় শহরের দুইটি বাজারে ডিমের আড়তে অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ওই অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, টাঙ্গাইল শহরের পার্ক বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিম বেচাকেনার পাকা রশিদ দেখাতে না পারায় আমজাত ডিমের ঘরকে দুই হাজার টাকা ও আব্দুল ছোবহানের ডিমের আড়তকে দুই হাজার টাকা এবং বটতলা বাজারের বিসমিল্লাহ ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের সদস্য সহযোগিতা করে।
তিনি জানান, অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বাজারের ব্যবসায়ীদের বিকিকিনির রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied