ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রেমিক যুগলের আত্মহত্যা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ১২:৬
নওগাঁর মান্দায় এক প্রেমিক যুগল গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার কাশোঁপাড়া ইউপির তুলসীরামপুর গ্রামের অদুরে একটি ধানক্ষেতের মাঠ থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত প্রেমিক যুগল উপজেলার কাশোঁপাড়া ইউপির তুলসীরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফুল ইসলাম (২০) ও হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)। 
প্রেমিক যুগলের লাশ দুটির সুরুতহাল শেষে পুলিশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, তারা দুইজন রবিবার দিবাগত রাতে উভয় পরিবারের অজান্তে বাড়ির বাহিরে বের হয়ে যায়। পরে খোঁজা-খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায় নি।
সোমবার সকালে স্হানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে এসে  লাশ উদ্ধার করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মল হক কাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় ইউ ডি মামলা মামলা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত

নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত