বোরহানউদ্দিনে নেশা দিয়ে অচেতন করে ১৪ তাবলীগ জামাতের মুসল্লির মালামাল লুট
খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে ভোলায় তাবলীগ জামাতের ১৪ মুসল্লির সবকিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি শনিবার (২৯ মে) রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে ঘটেছে।
তাবলীগ জামাতের আমির হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, শনিবার (২৯ মে) বোরহানউদ্দিন মাখরাজ মসজিদে সকালে আসি। ওই দিন সকাল ৯টার দিকে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে অবস্থান করে রাতে এশারের নামাজ আদায় করে খানা শেষে ঘুমাই। ফজরের ওয়াক্ত হলে আমরা দেখতে পাই আমাদের সাথী ভাইয়ের সকলে অচেতন। স্থানীয়রা আমাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যান। আমাদের ১৪ মুসল্লির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান