শিক্ষকরা প্রশিক্ষণের মাধ্যমে নিজে স্মার্ট এবং ছাত্র ছাত্রীদের স্মার্ট হিসেবে গড়ে তুলবে
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় আইসিটি এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যাস বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ২ টি ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে।
কালিগঞ্জ উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২ জন শিক্ষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার পৃথক পৃথকভাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কালিগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব মোস্তফা চৌধুরী । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজে স্মার্ট শিক্ষকে পরিণত হবে এবং তারা ছাত্র ছাত্রীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিমপুর নেছাবিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মোঃ আবু জাফর তিনি বলে, প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কাজে আইসিটির এই টেইনিং শিক্ষকদের কাজকে আরো সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলার ২টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে প্রশিক্ষণ কেন্দ্র করে গত ২ আগস্ট শুরু হওয়া
১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই ২ টি প্রশিক্ষণ কেন্দ্রের,করিমপুর নেছাবীয়া দাখিল মাদ্রাসার প্রশিক্ষক ছিলেন মোঃ আশিকুর রহমান আশিক ও দলগ্রাম বি এল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষক ছিলেন ভুপতি চন্দ বর্মন । এই প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রাইম টেক সল্যুশন লিঃ (জেভি) রংপুর বিভাগের লালমনিরহাট জেলার প্রকল্প সমন্বয়কারী শাহ্ অলি
উল্লাহ। তিনি বলেন, বর্তমান সময়ে আইসিটির এই প্রশিক্ষণ শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রাখবে। তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষকরা তাদের পাঠদানের বিষয় বস্তুকে ছাত্র -ছাত্রীদের মাঝে সহজভাবে উপস্থাপন করতে পারবে এতে করে ছাত্র-ছাত্রীরা আরো বেশি উপকৃত হবে।
উল্লেখ্য যে আইসিটির এই প্রশিক্ষণ সাড়া দেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন করে শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
Link Copied