প্রায় ৫ শতাধিক এয়াতিম শিশুদের খাবার বিতরন
দির্ঘ ১৫ বছর ধরে নিজের জিবনকে বাজি রেখে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় না আসলে দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে একটি মহল। তারা সারা বছর কোন কিছু করতে সাহস পায় না, নির্বাচনের সময় আসলেই দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে বসে সরকারের নামে বানোয়াট রচনা তৈরী করে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী থাকতে এমন ষড়যন্ত্র করতে দিতে পারি না। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রায় ৫ শতাধিক এয়াতিমের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন।
সোমবার (১৪ আগষ্ট ২৩ইং) দুপুরে সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বেগম করফুলেরনেছা ফাউন্ডেশন এয়াতিম খানা মাদ্রাসা ও কৃঞ্চপুর আল মদিনা ক্যাডেট ইন্টারন্যাশনাল এয়াতিম খানা ও মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মোঃ আলী আকবর।
বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান ভূইয়া, দক্ষিন জেলা যুবলীগনেতা গাজী রিয়াজ মাহমুদ, আওয়ামীলীগনেতা মাহবুব হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহেদুল হাসান পলাশ, আওয়ামী লীগনেতা আবু সুফিয়ান, নজরুর রহমান, মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বেলাল হোসাইন মানছু, আবু মুছা খান (প্রস্তাবিত সভাপতি), যুবলীগনেতা হাজী সাইফুল, মাসুম,ছাত্রলীগনেতা শাওন, জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বেগম করফুলেরনেছা ফাউন্ডেশন এয়াতিম খানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক।
এমএসএম / এমএসএম
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন
Link Copied