ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:১০

রাউজান প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন সেসময় তাঁকে হত্যা করে বাংলাদেশকে বিপর্যযের মুখে ঠেলে দিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশে^র বুকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ গতকাল সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী, সমাজ সেবক নবীদুল আলম কোম্পানি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, আবিদ মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন আমিনুল হক কোম্পানী, জাবেদ কোম্পানী, মানিক কোম্পানী, যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, শ্রমিক নেতা জালাল উদ্দিন চুনচুন, কানু নাথ, ইখতিয়ার উদ্দিন মেম্বার, গন্যমাধ্যম কর্মী নাকিব সিদ্দিকী, জেলা ছাত্রলীগ নেতা মো. আরফাত, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, মোহাম্মদ তায়সন, অনন্ত প্রয়ল চাকমা প্রমূখ।  

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান