ধামইরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান
নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ‘আশা’র উদ্যোগে দেড় শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৪ই আগস্ট (সোমবার) সকাল ১১টায় আশা’র স্বাস্থ্য সেবা কেন্দ্রে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতেপুর বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান। এ সময় দিনব্যাপী ডায়াবেটিকস পরীক্ষা, প্রেসার চেকআপ এবং রোগীদের প্রাথমিক রোগ নির্ধারণ করে ব্যবস্থাপত্র প্রদান সহ ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জটিল ২ জন রোগীকে চিকিৎসার জন্য ৬ হাজার টাকার অনুদান প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আশা’র জেলা ব্যবস্থাপক মামুন অর রশিদ। এ সময় আড়ানগর কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান, অডিটর অফিসার আসাদুজ্জামান, রিজিওনাল ম্যানেজার আফতাব হোসেন, ব্র্যাঞ্চ ম্যানেজার মাসুদুর রহমান, হেলাল উদ্দিন, চিকিৎসা সেবা প্রদানকারী স্বাস্থ্য সেবা চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা আইরিন প্রমুখ।
সম্প্রতি এনজিও আশা’র নিয়ন্ত্রনাধীন আড়ানগর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র সদস্যরা এবং সাধারণ রোগীদের এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সুধীমহল।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক