লোহাগড়ায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন লেহাগড়া শাখার উদ্ধোধন
নড়াইলের লোহাগড়ায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) লোহাগড়া শাখার উদ্ধোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আল্লারদান ক্লিনিকের তিন তলায় এ শাখার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ রাশিদুল বাশার ডলার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)।
সভায় সভাপতিত্ব করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ (ইকতিয়ার)।নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যার সঞ্চালনায় উদ্ধোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোঃ নুর ইসলাম, নড়াইল জেলা পরিষদের সদস্য সৈয়দ শামচুল আলম কচি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান প্রমুখ।
এছাড়া প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ)উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, পৌর কমিশনার পৌর কমিশনার মোঃ সাহিদুর রহমান, মোঃ হাসানুজ্জামানসহ সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলারা উপস্থিত ছিলেন।
লোহাগড়া শাখার পরিচালক মোঃ গোলাম কিবরিয়া মোল্যা বলেন, এ প্রতিষ্ঠানের উদ্যোগে ১, ২,৩ ও ৪ বছরের মেয়াদী প্যারামেডিকেল কোর্সের উপর বিশিষ্ট চিকিৎসক দ্বারা প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেয়া হবে। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমাদের এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied