ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ওয়ান শুটারসহ ডাকাত গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:১৫
নারায়ণগঞ্জ রূপগঞ্জে কার্তুজ ভর্তি সহ মিঠু ওরফে মিন্টু নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ১৪ আগস্ট ভোরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মিঠু ওরফে মিন্টু হবিগঞ্জ জেলার সদর উপজেলার তিবিরপুর এলাকার জিল্লুর রহমান তালুকদারের ছেলে।
 
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, ভোর সাড়ে তিনটার দিকে গোলাকান্দাইল মোরে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।
পরে পুলিশ সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতরা পুলিশের অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মিঠু ওরফে মিন্টু নামের এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া ডাকাত মালেকসহ আরো কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত মিঠু ওরফে মিন্টুর সঙ্গে থাকা একটি ওয়ান শুটার, তিনটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 
 
এই ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই শিহাব উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র এনে একটি মামলা দায়ের করেন। আর ওই মামলায় আসামি মিঠু ওরফে মিন্টু ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার