ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) বিকাল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌর সভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, পৌর প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, কাউন্সিলর মো: হাফিজ আল মাহমুদ, কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, বিভিন্ন সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক দিবস তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
জেলা প্রশাসক ফারাহ রাহ গুল নিঝুম বলেন, ‘ঝালকাঠির আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সঠিক ভূমিকা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনারোধে রাস্তার পাশে গাছ লাগানো, সেফটি গার্ড বসানো, মহসড়কের পার্শ্ববতী ১০ মিটারের মধ্যে কোন জলাশয় খনন না করা, প্রাপ্ত বয়স্ক ও প্রশিক্ষিত লাইসেন্সধারী ড্রাইভারদের দিয়ে গাড়ী চালানোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। অযোগ্য ও লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ী চালানোর অপরাধে গাড়ির মালিকদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা পালন করার ব্যাপক প্রস্তুতি গ্রহনের কথা জানিয়ে সকলকে ওই প্রোগ্রামে উপস্থিত থাকার অনুরোধ করেন। জেলা আইন শৃঙ্খলা সভায় সকল সদস্যদের নিয়মিত উপস্থিত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন তিঁনি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান