দৌলতখানে অসহায় শিশু মারুফের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউএনও
একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দৈনন্দিন সরকারের নির্ধারিত কাজের পাশাপাশি গরিব, অসহায়, নিপীড়িত ও কর্মহীন মানুষের জন্য আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছেন ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। আর এজন্য তিনি এই উপজেলায় যোগদানের পর থেকে অল্প সময়ের মধ্যেই মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছেন।
অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার নেশা। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, শিক্ষার্থীসহ অসহায় মানুষের বিপদের কথা শুনলেই তাদের পাশে ছুটে যান তিনি। করোনাকালীন সময়ে সরকারের উদ্যোগের পাশাপাশি নিজের অর্থে অনেকের পাশে থেকে হয়েছেন তাদের পরিবারের একজন হয়ে।
করোনার শুরু থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন, করোনা রোগীর বাসায় খাবার পৌঁছে দেয়া, জনসচেতনতা বৃদ্ধি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়াসহ মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নির্দিষ্ট সময়ের পর দোকানপাট বন্ধ রাখতে ছুটছেন দিন-রাত।
চলমান কঠোর লকডাউনে বাজার নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখার জন্য কাজ করছেন তিনি। ঘরবন্দি মানুষকে বাঁচাতে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন বাড়ি বাড়ি। এছাড়াও ৩৩৩-এ ফোন দিলেই মধ্যবিত্ত মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার।
সম্প্রতি দৌলতখান পৌরসভায় অসহায় ও দিনমজুর এক পরিবারের মারুফ (৪) নামের এক শিশুর পা ভেঙে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, ‘অনিশ্চয়তার পথে শিশুটির জীবন’- এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর ইউএনওর নজরে এলে তিনি শিশু মারুফের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ উপস্থিত ছিলেন। তিনি দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদারকে অসহায় মারুফের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, আমি ইউএনও হিসেবে নয়; অসহায় প্রতিটি পরিবারের একজন সদস্য হয়ে বাঁচতে চাই। ছাত্রজীবন থেকে মানুষের কষ্ট দেখলে আমি নিজেকে সামলাতে পারিনি। চাকরির সুবাদে বিভিন্ন এলাকায় যতটুকু পেরেছি নিজ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি মানুষ আর ‘মানুষ মানুষের জন্য’ এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। কতটুকু পেরেছি জানি না, তবে প্রতিদিন যদি একটি মানুষেরও সামান্য উপকারে আসতে পারি তবে এটাই আমার সফলতা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied