ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সুগার মিলস লিমিটেডের মাঠ দিবস


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ২:৫৪

রোপা পদ্ধতিতে শতভাগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখের অধিক ফলন উৎপাদন বিষয়ে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সোমবার সদর উপজেলার শীবগঞ্জ মহেষপুর আমতলী নামক এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর কৃষি বিভাগের আয়োজনে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মো: আরিফুর রহমান অপু, বিশেষ অতিথি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লি: এর লীফ গ্রোয়িং ম্যানেজার (ন্যাশনাল) বেলায়েত আলী আহ্সান, ঠাকুরগাঁও আরএসআরএস এর ইনচার্জ ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. মো: আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর জি.এম (কৃষি) মো: আবু রায়হান, আখচাষী দৌলত ইসলাম, কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় ওই এলাকার কৃষক দৌলত ইসলামের প্রায় ৮একর জমির বিএসআরআই একেএইচ ৪৫ ও ৪৬ জাতের আখের ক্ষেত পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি বলেন আখের পূর্বের মূল্য বাড়িয়ে মিল গেটে মনপ্রতি ২২০ টাকা ও প্রতি কুইন্টাল ৫৫০ টাকা এবং বাহির কেন্দ্রে প্রতি মন ২১৬ টাকা ও প্রতি কুইন্টাল ৫৪০ টাকা করা হয়। যা আরও বাড়িয়ে ২৪-২৫ মৌসুমে মিলস্ গেটে প্রতি মন ২৪০ টাকা ও প্রতি কুইন্টাল ৬শ টাকা এবং বাহির কেন্দ্রে প্রতি মন ২৩৪ দশমিক ৮০ টাকা ও প্রতি কুইন্টাল ৫৮৭ টাকা করা হয়েছে বলে জানান। কৃষকদের আরও বেশি পরিমানে আখ চাষের আহবান জানানো হয় মাঠ দিবসে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত