জাতীয় শোক দিবসে নেত্রকোনায় বিজিবির খাদ্য সামগ্রী বিতরন ও বিনামূল্যে চিকিৎসা সেবা
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর আওতায় বিজিবির সদস্যরা দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ও বিনাম‚ল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দিবসের কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পক্ষ থেকে অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল রিজিয়ন এবং অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের তৃতীয় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়।
সরাইল রিজিয়ন এবং সহাবস্থিত সরাইল ব্যাটালিয়নে (২৫ বিজিবি) কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিবিজিএম, রিজিয়ন কমান্ডার, সরাইল প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ প্রদান করেন।
এছাড়াও সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন স্থানে ১৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ছয়টি স্থানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিনাম‚ল্যে জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এ দিবস উপলক্ষে সরাইল রিজিয়নের অধীনস্থ সকল ইউনিটের ন্যায় উপ-শাখা, সীপকস (সীমান্ত পরিবার কল্যাণ সমিতি) নেত্রকোনা ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই চিত্রাংকন প্রতিযোগিতায় সৈয়দা রুবাইয়া রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন