শান্তিগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানান কর্মসূচির মধ্যদিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিনটি উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আল নূর তারেখ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, একাডেমি সুপারভাইজর নুরে আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র, শিশুবিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১টায় শেখ কামালের জন্ম ও কর্ম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে শেখ কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied