লাকসামে জাতীয় শোক দিবস পালিত
কুমিল্লার লাকসাম উপজেলায় ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু’র মুর্যালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন করেন এমপি মহোদয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ। লাকসাম উপজেলা পরিষদ, লাকসাম পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, লাকসাম পৌরসভা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন এনজিও, আনসার বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
এ দিকে ১৫ আগষ্ট ৪৮তম জাতীয় শোক দিবসে লাকসাম পৌরশহরের হাউজিং এষ্টেটস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা অলোচনা, দোয়া, কাঙ্গালীভোজের আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া সভাপতিত্বে অন্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক্ উল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, আ,লীগ নেতা শাহজাহান, সাখাওয়াত হোসেন সাকন সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য লোকজন।
এমএসএম / এমএসএম
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার