ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুর স্মৃতিচারণে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ৪:৫১

বঙ্গবন্ধুর স্মৃতিচারণে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন করেন। বঙ্গবন্ধুর স্মৃতিচারণে জাতীয় শোক দিবস পালনে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে আলোচনার মধ্য দিয়ে পালিত হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এসময় বক্তারা বলেন পঁচাত্তরের ১৫ আগস্টে নির্মম হত্যায় নিহতদের স্মৃতিচারণ ও শোক দিবস পালন করা হয় সারাদেশে,এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুরেও ৩৩ নং ওয়ার্ডে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

(১৫ আগস্ট ২০২৩) মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর আসিফ আহমেদ এর উদ্যেগে তার নিজ কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের মাটি ও মানুষ নেতা আলহাজ্ব সাদেক খান, এমপি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা। 

উপস্থিত ছিলেন শ্রমিক লীগের মোহাম্মদপুর থানার সভাপতি এবং সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ৩৩ নং ওয়ার্ড সভাপতি স্বপন আহমেদ, উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন আরও উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড এর ২২ টি উইনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক 

বঙ্গবন্ধু কেনো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়?? বাঙলায় জন্ম নেওয়া অনেক মনীষী ও বিশ্ব জুড়ে অনেক নেতা নাম করেছেন। ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর,কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের জন্ম হয়েছে। আবার বিশ্ব জুড়ে অনেক নেতা আন্দোলন সংগ্রামও করেছেন। কিন্তু বঙ্গবন্ধু একমাত্র। যিনি সংগ্রাম করে এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন বাঙালিদের, এমন আর নেই। 

এ কারণে বৈশ্বিক ফোরাম এবং জাতিসংঘ তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির খেতাব দিয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ একজনই তিনি হচ্ছে বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

অন্যানো বক্তারা বলেন, ৭১ সালের আগে বাঙালির কোনো পরিচয় ছিল না। আমরা ছিলাম বিশৃঙ্খলিত জাতি। বাঙালি ছিলো পাকিস্তানের সংখ্যালঘু হিসেবে।  নিজস্ব ভূমি ছিল না।নিজস্ব পতাকা ছিল না। আমাদের মানচিত্র ছিল না। কিন্তু বাঙালি জাতির জন্য এসব এনে দিতে পেরেছিলেন একমাত্র একজন'ই। তিনিই হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ১৫ আগস্ট তারই শাহাদাৎ বার্ষিকী পালন করা হয় গোটা বাংলাদেশে। 

১৯৭১ সালের আগে অনেকেই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু হয়নি। একমাত্র বঙ্গবন্ধু পেরেছিলেন। এর পূর্বে  ৬৯,৭০, ৭১ সালে তিনি বাঙালির জন্য কঠিন পরিশ্রম করে ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার মাত্র ৩ বছরের মাথায় পাকিস্তানি প্রেতাত্মারা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেদিন তারা বাঙালি জাতীয়তাবাদকেও হত্যা করেছিল। তবে আজকের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর দেশের হাল ধরে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, বর্তমান উন্নয়নকে,বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে। 

আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল শেষে উপস্থিত সকলের মাঝে  মধ্যে খাবার বিতরণ করেন কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, এর মধ্যে স্থানীয় কয়েকটি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ-সময় আরও উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ডের স্থানীয় সকল মসজিদের মোয়াজ্জেম ও ইমামরা।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন