ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও প্রার্থনা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে সকালে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গণে অবস্থিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন- আ’লীগের পক্ষে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শেখ কামালের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অন্যদিকে অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দির ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied