ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যাগের জাতীয় শোক দিবস পালিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৫-৮-২০২৩ বিকাল ৫:১২
হাজার বাঙ্গালী জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার  ( ১৫ আগস্ট)    জাতির পিতার  প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন,  আলোচনা সভা, যুব ঋণ বিতরণ করা হয় ।
এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে  জাতির পিতার  প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার  জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে  উপজেলা ওসিএল এসডি আশিষ ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, দুই নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা , ডা, রইহলাঅং মারমা, কৃষি অফিসার আবুল খাযের সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ  পর্যায়ে " আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক " ১ মিনিট এর ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩  জন যুব/ যুব মহিলাকে  ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার