শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্প অর্পণ
বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। আজ তার ৭২তম জন্মদিন। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম হয়েছিল। ৫ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরেই জন্ম হয়েছিল শেখ কামালের।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন, গজারিয়া উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ দোয়া ও আলেচনা সভা শেষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন গজারিয়া হাইওয়ে ইন রেস্তোরাঁয় আলোচনা সভা শেষে ভবেরচর বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের পাদদেশে পুষ্প অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ শাজাহান খান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাইয়ূম খান, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা আবুল বাসার সজল, সাবেক ছাএলীগ নেতা আজিজুল হক পার্থ প্রমুখ।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied