গাজীপুর প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত
গাজীপুর প্রেসক্লাবে মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন,প্রচার প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, নির্বাহী সদস্য এমএ ফরিদ,আবিদ হোসেন বুলবুল, আব্দুস সালাম শান্ত প্রমুখ।
দুপুরে গাজীপুর প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনাসভায় সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, কবি আবু নাসির খান তপন, সৈয়দ মোকছেদুল আলম লিটন,হাবিবুর রহমান প্রমুখ। পরে রানী বিলাসমনি গভ: হাইস্কুল হোস্টেল মসজিদের ইমাম মুফতি ফয়েজ আহমেদ পরিচালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আলোচনা ও মিলাদ শেষে ক্লাব সদস্য ও অতিথিদের খাবারের আয়োজন করা হয়।
এরআগে গাজীপুর মহানগরের মারিয়ালী জামিয়া সাহেরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা দিবসটি উপলক্ষে কোর-আন পাঠ করেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied