ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দেশে ৯৮ ভাগ রোগীর দেহেই ডেল্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ২:১২

করোনাভাইরাসে আক্রান্ত ৯৮ শতাংশ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই ফলাফল তুলে ধরেন বলেন, দেশে করোনার ৪টি ধরনের মধ্যে ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট বেশি পাওয়া গেছে। দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট রয়েছে।

তিনি বলেন, আমাদের গবেষণায় প্রথম ১৫ দিনে একজন রোগী মরিশাস ভ্যারিয়েন্ট অথবা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মরিশাস ভ্যারিয়েন্ট নিয়ে এখনও গবেষণা চলমান। তাই সঠিক বলা যাচ্ছে না এই নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক।

গত ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্তদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় দেশের সব বিভাগের ৩০০ রোগীর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। এর মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। গবেষণায় ৯ থেকে ৯০ বছরের বয়স পর্যন্ত রোগী অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে ৩০-৩৯ বছর বয়সের রোগীর সংখ্যা বেশি ছিল।

গবেষণায়, করোনা রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে যেমন- ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস তাদের মৃত্যুর সংখ্যা বেশি। ৬০ এর বেশি বয়সী রোগীদের দ্বিতীয়বার সংক্রমণ হলে মৃত্যু ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়েছে। এই গবেষণায় টিকার কার্যকারিতার বিষয়টি চলমান রয়েছে।

প্রীতি / প্রীতি

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল