রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান
রাঙামাটি রাজস্থলী উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে রাঙামাটি জেলা পরিষদ এর সহায়তা প্রদান করা হয়।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় রাঙামাটি জেলা পরিষদের উদ্দ্যেগে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের (থলিপাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা সহায়তা করেন।
১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত সোমবার (১০ জুন) ভোররাতে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের থলিপাড়া এলাকায় হটাৎ আগুনে পুড়ে গিয়ে খিয়াং সম্প্রদায়ের ৪ পরিবার নিঃস্ব হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তরা জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে সহায়তার জন্য আবেদন করলে জেলাপরিষদ ক্ষতিগ্রস্তদের মধ্যে এ সহায়তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’