দেশের উন্নয়নে আগামীতেও শেখ হাসিনা ও নৌকা বিজয়ের বিকল্প নেইঃ এমপি শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘বাংলাদেশে কি হাওয়া ভবন ছিল না, সেই তারেক জিয়ার হাওয়া ভবন থেকে আজকে আ’লীগের নামে বলে যে, লক্ষ্য-কোটি টাকা পাচার হয়েছে। লক্ষ-কোটি টাকা পাচার হলে দেশে পদ্মা সেতু হতো না। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ হতো না। বাংলার সমস্ত মানুষ এই বিএনপি-জামায়াত থেকে শুরু করে সবার সন্তানের হাতে বছরের প্রথম দিন বই যেত না। বাংলাদেশের দরিদ্র ও ভূমিহীন মানুষের ঘর করে দেওয়া হচ্ছে, সেই ঘর হতো না। বিশ্বের কোন প্রধানমন্ত্রী আছেন, যে এই গরীবের একটা মাথা গোঁজার ঠাই এবং স্থায়ী বন্দোবস্ত করে দেয়। ওই বড় লোকের দরকার নাই, ব্যবসায়ীর দরকার নাই, কিন্তু এই গরীবের জন্য শেখ হাসিনার দরকার আছে, আ’লীগের দরকার আছে। এই আ’লীগ সাধারণ মানুষের দল, ভ্যান চলকের দল, দিনমজুরের দল। আপনাদের যদি উন্নয়ন দরকার হয়, কর্মসংস্থানের প্রয়োজন হয়, রাস্তাঘাট প্রয়োজন হয়, তাহলে আগামীতেও শেখ হাসিনা ও নৌকার বিজয়ের বিকল্প নেই।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা আ’লীগের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, ‘১৫ আগষ্টের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরই একটি কালো অধ্যায় রচনা করেছিল দেশদ্রোহী শত্রুরা। যারা আ’লীগ করেন, যারা নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন তাদের জন্য এই শোক দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পূর্ণ ভিন্ন অনুভূতির। তাই শোককে শক্তিতে পরিণত করে আগামীতে দেশদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।’
এর আগে সংসদ সদস্য শিবলী সাদিক-এর নেতৃত্বে শোক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং গণভোজের আয়োজন করা হয়।
উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শ্রী শীবেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টারের সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied