ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাই


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-৮-২০২৩ বিকাল ৫:১১

ঢাকার ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় ধামরাই থানায় ও র‍্যাব-৪ এ অভিযোগ করেন ভোক্তভূগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ধামরাই কালামপুরের বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বাজার শাখা থেকে সঞ্চয়ের ৩ লাখ টাকা উত্তোলন করে। পরে ঋণের টাকা পরিশোধের জন্য ধামরাই পৌর এলাকায় অবিস্থিত সাজেদা ফাউন্ডেশন নামের এক এনজিও অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরবর্তীতে ধামরাই ঢুলিভিটা এলাকায় এসে পৌছলে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে কয়েকজন র‍্যাব পরিচয়ে লিয়াকতকে তুলে নিয়ে যায়। এ সময় তার হাত পা বেধে মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী লিয়াকত জানান, ব্যাংক থেকে নগদ অর্থ তুলে নিয়ে যাওয়ার সময় ৪জন র‍্যাব পরিচয়ে তাকে থামতে বলে। র‍্যাবের পোশাক থাকায় অটোরিক্সা থেকে নেমে দাড়িয়ে থাকি। পরে তারা কোনো কিছু না বলেই সাদা রঙের মাইক্রোবাসে পিছনের সিটে নিয়ে হাত পাঁ চোখ বেধে মারধর শুরু করে। টাকা না দিলে ক্রস ফায়ারের হুমকি দেয়। পরে বাধ্য হয়ে সঙ্গে থাকা ৩ লাখ ১ হাজার ৭ শত টাকা তাদের হাতে তুলে দেই। পরে টাকা বুঝে পেয়ে জয়পুরা এলাকায় ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, অভিযোগ পেয়েছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। আর এধরনের ঘটনায় বিভ্রান্তী হওয়ার সুযোগ নেই, কখনোই আইনশৃঙ্খলা বাহিনী অন্যায় কাজে লিপ্ত হয় না। এব্যাপারে যে অভিযোগ এসেছে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি রেখেছি এবং কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমরা অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও তদন্ত করে দেখছি। আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত