ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় শতাধিক ফেন্সিডিল হরিলুট


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৩ বিকাল ৫:১৩

নওগাঁর মান্দায় শতাধিক ফেন্সিডিল হরিলুট করে নিয়ে গেছে পথচারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ আগস্ট) সকাল পৌঁনে ৮ টার দিকে উপজেলার সাবাইহাট মাছহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, ঘটনার দিন সকালে মাদক ব্যবসায়ীরা একটি মটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করে নওগাঁর দিক হতে রাজশাহী অভিমুখে যাওয়ার পথে সাবাইহাট মাছহাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চাকা পিচলে দুই আরোহী রাস্তায় পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহীর ব্যাগে থাকা শতাধিক ফেন্সিডিল রাস্তার উপর পড়ে গেলে উপস্থিত জনতা ফেন্সিডিল হরিলুট করে নিয়ে চলে যায়। তবে দূর্ঘটনার পর মাদক ব্যবসায়ীরা মটর সাইকেল রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ভোর বেলার দিকে প্রতিনিয়ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে মাদক বহন করে থাকেন। দূর্ঘটনার পর মাদক ব্যবসায়ীর মটরসাইকেলটি তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আসামিদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের নাম পরিচয় জানা গেলে নিয়মিত মামলা করা হবে।

এমএসএম / এমএসএম

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত

নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত