নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে স্বপ্ন পুড়ে ছাই
বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার নাঈম নিজাম ডিগ্রী কলেজ সংলগ্ন আবুল বাশারের বাড়িতে ফজরের নামাজের পর তার বসতঘরের পাশে আগুন লেগে ব্যবসায়ী ফয়সালের ইভেন্ট এন্ড ম্যানেজমেন্টের ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।
এতে দিশেহারা হয়ে পড়েছেন ফয়সাল। আবুল বাশারের বাড়িতে সকাল ফজরের নামাজের পরে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পরে তাদের বাড়ি থেকে চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লিলা বাড়ছে, পরে আমরা পাশে থাকা পুকুর থেকে বালতি দিয়ে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করে সক্ষম হই।
এ ঘটনায় আবুল বাশার জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। কিভাবে আগুন লেগেছে সেটা জানিনা। আগুনের ধোঁয়ায় আমাদের পুরো ঘর ধুয়াচ্ছন্ন হয়ে পড়ে। পরে দেখি আমার ছেলের ইভেন্টের জিনিসপত্রের মধ্যে আগুন লেগেছে। আগুনে কর্ক সীট, বিভিন্ন প্লাস্টিক ফুল, পর্দার কাপড়সহ যাবতীয় ইভেন্টের মালামাল পড়ে ছাই হয়ে গেছে।প্রত্যক্ষদর্শী শরীফ মির্জা জানান, বাড়িটি বাজারের পাশাপাশি থাকায় স্থানীয়দের সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। না হয় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়সাল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে, এটাই ছিল আমার শেষ অবলম্বন, এতে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied