ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ক্যান্সার ও কিডনী রোগীদের সমাজ সেবার চেক বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ১২:৩৬
শেখ হাসিনার দিনবদলে,সমাজসেবা এগিয়ে চলে এই স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চট্টগ্রাম চন্দনাইশে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।আজ (১৭ই আগষ্ট বৃহস্পতিবার) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার যৌথ আয়োজনে এই আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, ভাইচ-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মহিলা ভাইচ-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম,ইউপি চেয়ারম্যানবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, 
সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত মোট ২৩ লক্ষ ৫০ হাজার  টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৭ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ