ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষক নাসির উদ্দিনকে অপসারণের আদেশ বাতিল করল হাইকোর্ট


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ দুপুর ৪:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান  ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আদালতে নাসির উদ্দিনের পক্ষে শুনানী করেন ড. শাহদীন মালিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী এম. মঞ্জুর আলম এবং তায়্যিব-ইসলাম সৌরভ। 

ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন বলেন, আমি আমার ছাত্রছাত্রীদের মাঝে ক্লাসে দ্রুত ফিরে আসতে চাই। আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব তাড়াতাড়ি এই বিষয়ে  কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এবিষয়ে রেজিস্ট্রার দপ্তরের আইন বিষয়ক কর্মকর্তা এডভোকেট রঞ্জন কুমার দাশ বলেন, আমরা এখনো জাজমেন্টটা হাতে পায়নি হাতে পেলেই সব বলতে পারব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি 

জানা যায়, ২০১৬ খ্রিষ্টাব্দে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। অধ্যাপক পদে আবেদনের শর্তানুসারে তার জমাপ্রদানকৃত দুইটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগে গত ২৬ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপরসারণ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে দায়ের করা এক রিট আবেদনের শুনানী নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিল এর সম্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জনতে চেয়ে রুল জারি করেন। 

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ