ঘোড়াঘাটে নির্বাচনের খসরা তালিকায় কেন্দ্র অপরিবর্তিত বেড়েছে ভোটার সংখ্যা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট দিনাজপুরের সব উপজেলায় ভোট কেন্দ্রের খসরা তালিকা প্রকাশ করা হয়েছে।
গত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নের ২৭টি ও ১টি পৌরসভার ৯টি মিলিয়ে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৩৬ টি যা দ্বাদশ নির্বাচনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী এবারও ভোট কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
তবে ভোট কেন্দ্রের পাশাপাশি বেড়েছে ভোট কক্ষ। গত নির্বাচনের সময় উপজেলার মোট ভোট কক্ষ ছিল ২০৫ টি যা এবার বেড়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ২৪২টি যার মধ্যে ৪টি ইউনিয়নে ১৯৪টি ও ১টি পৌরসভায় ৪৮টি কক্ষ। অপরদিকে গতবারের তুলনায় বেড়েছে ভোটার সংখ্যা। একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার ভোটার সংখ্যা ছিল ৯০৬১৫ জন যা এবারের দ্বাদশ নির্বাচনে ভোটার বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৫২৯৭ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর আলম জানান, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য ভোট কেন্দ্রের এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্র অপরিবর্তিত রেখে ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্রের কক্ষ বেড়েছে। তবে দাবি-আপত্তি নিস্পত্তি শেষে এ সংখ্যা কমবেশি হতে পারে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে সবার সুবিধার্থে খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১৬ আগষ্ট বুধবার প্রকাশ করা হয়েছে, যা আজ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হচ্ছে। ভোটকেন্দ্র নিয়ে কারও কোন আপত্তি থাকলে বা কোনও কেন্দ্র স্থাপনের দাবি থাকলে এ সংক্রান্ত লিখিত আবেদনও করার বিধান রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে আহ্বায়ক কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। প্রকাশিত তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ আগষ্ট। এসব দাবি-আপত্তি নিস্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে ১৭ সেপ্টেম্বর।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ