মান্দায় হাইসোওয়া প্রকল্পের মটরসহ পানির ট্যাংকি চুরির অভিযোগ
নওগাঁর মান্দায় হাইসোওয়া প্রকল্পের পানির মটরসহ ট্যাংকি চুরির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলেন, উপজেলার গোয়ালমান্দা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইদ্রিস আলী।
জানাগেছে, গত ২০১৪-১৫ অর্থ বছরে হাইসোওয়া প্রকল্পের আওতায় অসহায় পরিবারদের মাঝে পানির ব্যবহার নিশ্চিত করতে মটরসহ ট্যাংকি স্থাপন করা হয়। সেই সময়ের ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি আকবর আলী মহুরী জনসাধারণের সুবিধার্থে কয়েকটি মটর পাম্প স্থাপন করে ছিলেন ওই ইউনিয়নে। তার মধ্যে গোয়ালমান্দা সুইজগেট এলাকায় একটি স্থাপন করে দেয়। এই স্থাপনকৃত মটর ও পানির দুটি ট্যাংকি চুরি করে নিয়ে যায়। এতে পানি সংকটে বিপাকে পড়েছেন কয়েকটি সুবিধাভোগী পরিবার।
অদ্যবধি ওই এলাকার সুবিধাভোগীরা উক্ত মটর পাম্পের পানি ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করে ১৫ আগষ্ট গোয়ালমান্দা গ্রামের ইদ্রিস আলী পানির মটর ও পাস্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে বালি দিয়ে চুরি করে নিয়ে গেছে। এরপর ইদ্রিস আলী তার বাড়ির ছাদে সেগুলো স্থাপন করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাঈদ চঞ্চলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পানির ট্যাংকি ও মটর চুরির ঘটনা শোনার পর মালামাল উদ্ধারের জন্য ঘটনাস্থলে গ্রামপুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমানেকে অবহিত করা হলে তিনি বলেন, এবিষয়ে আমাকে কেন বলছেন। যেহেতু চুরি হয়েছে সেহেতু থানায় গিয়ে মামলা করেন।
এমএসএম / এমএসএম
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত
রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু
কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত