সিদ্ধান্তহীনতায় জবির প্রথম বর্ষের ক্লাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ভর্তি পরীক্ষা চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এদিকে আগস্টের মাঝামাঝিতেও ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ৩ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কিন্তু এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি গুচ্ছ ভর্তি কমিটি।
ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তারিখ ও ঘোষণা করা হয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির তারিখ এখন পর্যন্ত অনিশ্চিত এবং কবে নাগাদ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে এই নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। কবে নাগাদ ক্লাস শুরু হব? এ নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা।
এই বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, নতুন বর্ষের ক্লাস শুরুর বিষয়ে এখনো কোনো সিন্ধান্ত হয়নি যে আমরা কবে থেকে ক্লাস শুরু করতে পারবো। গুচ্ছ ভর্তি কমিটি ক্লাস শুরুর বিষয়ে নির্দেশনা দিলে আমরা ক্লাস শুরু করবো। তাছাড়া আমাদের ভর্তি কার্যক্রম ও মাইগ্রেশন চলছে আশা করছি দ্রুতই আমরা নতুন বর্ষের ক্লাস শুরু করতে পারবো।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, যেহেতু আমাদের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ এবং অনান্য বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করছে সেহেতু আমাদেরও পিছিয়ে থাকা উচিত হবেনা। নির্দেশনা ছিলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের নতুন বর্ষের ক্লাস একসাথে শুরু হবে এবং সে তারিখ ছিলো আজ ১৬ আগস্ট থেকে কিন্তু এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলেই আমরা মিটিং সম্পন্ন করে দ্রুতই ক্লাস শুরুর সিন্ধান্ত নিবো।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied