ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পদযাত্রা সফল করতে ঠাকুরগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৮-২০২৩ বিকাল ৫:৩৬

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শনিবার অনুষ্ঠিতব্য “পদযাত্রা” সফল করতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয় থেকে নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
জেলা বিএনপির আয়োজনে লিফলেট বিতরণে অংশ নেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বৈষম্য ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা এবং জনগনের জীবন ও জীবিকার মান উন্নয়নে যিনি আজীবন সংগ্রাম করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী অবস্থায় গুরুতর অসুস্থ উল্লেখ করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী শনিবার বিএনপির উদ্যোগে “পদযাত্রা”য় অংশগ্রহনের আহবান জানানো হয় লিফলেটের মাধ্যমে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত