ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৭-৮-২০২৩ বিকাল ৫:৩৮
খুলনার পাইকগাছায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ১ হাজার ৭৮৯ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ হাজার ৭৬৯ পরীক্ষার্থী। 
 
প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ পরীক্ষার্থী। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ১৯০ পরীক্ষার্থীর মধ্যে ১৮৯ পরীক্ষার্থী উপস্থিত ছিল। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২২৭ পরীক্ষার্থীর মধ্যে ২২৪ পরীক্ষার্থী উপস্থিত ছিল। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ পরীক্ষার্থী উপস্থিত ছিল। 
 
অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজ কেন্দ্র এবং রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬২৭ পরীক্ষার্থীর মধ্যে ৬২৬ পরীক্ষার্থী উপস্থিত ছিল। 
 
অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জনান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৩৭০ পরীক্ষার্থীর মধ্যে ৩৫৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল। 
 
এদিকে পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ